মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির সমঝোতা চুক্তি

২৭ জুলাই ২০২৩, ০৪:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুবি উপাচার্যের সাথে সমঝোতা সাক্ষর

কুবি উপাচার্যের সাথে সমঝোতা সাক্ষর © সংগৃহীত

উচ্চশিক্ষার প্রসার এবং মান বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী আদান-প্রদান এবং বৃত্তি প্রদান, আন্তর্জাতিক সম্মেলন, রিসোর্স শেয়ারিং, যৌথ প্রকাশনা, কারিকুলাম উন্নয়ন নিয়ে কাজ করবে। 

গত ২১ এবং ২৫ জুলাই পৃথক দিনে উপাচার্যের মালয়েশিয়া সফরে তিনি এ চুক্তি সম্পন্ন করেন। চুক্তিবদ্ধ দুটি বিশ্ববিদ্যালয় হলো ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক’ এবং ‘সানওয়ে ইউনিভার্সিটি’। 

আরও পড়ুন: ঢাবির লোক প্রশাসন বিভাগে এমপিএ প্রোগ্রামে ভর্তি শুরু

এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম. আবদুল মঈন বলেন, আমার বিশ্বাস এই চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিবে। বিশেষত আন্তর্জাতিক পরিসরে অগ্রগতি সাধনে শিক্ষকগণ যৌথ প্রকাশনায় কাজ এবং তাদের ল্যাব ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবে।

শিক্ষার্থীরাও সেখানে উচ্চতর ডিগ্রি নিতে চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারবে। একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য যেটি অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ এবং মানসম্পন্ন প্রকাশনায় সহযোগিতা করতে আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close