ইবিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ

২৪ জুলাই ২০২৩, ০৯:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইবিতে নিয়োগ পাওয়া নতুন পাঁচ সহকারী প্রক্টর

ইবিতে নিয়োগ পাওয়া নতুন পাঁচ সহকারী প্রক্টর © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন সহকারী প্রক্টর পদে পাঁচ শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবাদুস সালামা তাদের নিয়োগ দিয়েছেন।  তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। সোমবার ( ২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদকে অব্যহতি দিয়ে তদস্থলে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামকে, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুর পরিবর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদকে সহকারী প্রক্টর পদে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগ দিয়েছেন।

পাশাপাশি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমের পরিবর্তে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনের স্থলে চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্থলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগীকে নিয়োগ দিয়েছেন।

নতুন নিয়েগপ্রাপ্ত সহকারী প্রক্টররা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে। এ  দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence