জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু

২৪ জুলাই ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে। এরপর আগামী বুধবারের মধ্যে ভর্তির কাগজপত্রাদি জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান),বিবিএ প্রথম বর্ষে 'ক' 'খ' ও 'গ' ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তির এক্নোলজমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক এসএসসি বা সমমানের নাম্বার পত্রের মূলকপি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার নাম্বার পত্রের মূলকপি জমা দিয়ে এপ্লিকেন্ট ফর্ম সংগ্রহ করে প্রথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬