অন-ক্যাম্পাসে অনার্স চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ভর্তি আবেদন শুরু ২৭ জুলাই

২১ জুলাই ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো ৪টি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। ৪টি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে- এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়সমূহের ক্লাস শুরু হবে।  

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সসমূহের কার্যক্রম পরিচালিত হবে। উক্ত প্রোগ্রাম/ বিষয়সমূহে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে। 

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসেও অগ্রগতি নেই ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার  
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২০-৩০ বছর ভাঙন থেকে সুরক্ষা পাবেন লক্ষ্মীপুরের মানুষ:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬