প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩ মার্চ ২০২৩, ০২:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ জুন ২০২৩ তারিখ থেকে। সোমবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (১২ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন ২০২৩ তারিখ ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত।  

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950