জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তানভীর ও মামুন

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মামুন (ডানে)

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মামুন (ডানে) © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৩ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মামুন শেখ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। 

আরও পড়ুন: গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়

কমিটিতে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাসের সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন এবং কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close