বেরোবি অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য ও রানী রিতা

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য ও রানী রিতা

অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য ও রানী রিতা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অর্থনীতি বিভাগে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে (২০১৭-১৮) সেশনের তানজিমুল ইসলাম তুর্য্য ও রানী পদে নাজনীন নাজ রিতা নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দেয়। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাফিউল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: মেডিকেলের প্রশ্নফাঁস ঠেকাতে ‘ইন্টারনেট স্পিড স্লো’ চান স্বাস্থ্যমন্ত্রী

রাজা ও রানী পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন তানজিমুল ইসলাম তুর্য্য ও রানী নির্বাচিত হয়েছেন নাজনীন নাজ রিতা।

অর্থনীতি বিভাগের শিক্ষক সাফিউল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রথম বারের মতো রাজা-রানী নির্বাচিত হল। শিক্ষার্থীরাও উপভোগ করেছে। বিভাগের গতানুগতিক ধারার বাইরে এটি ছিল একটি ভিন্নরকম আয়োজন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬