আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ফাইনালে যবিপ্রবিকে হারালো ইবি

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ফাইনালে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ফাইনালে চ্যাম্পিয়ন ইবি © টিডিসি ছবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্যাডমিন্টন টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যাডমিন্টন দল।

রবিবার (২৬ ফেব্রয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনডোর স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। 

ম্যাচে ইবি টিম প্রথম সেটে ৫-২১ ব্যবধানে ও দ্বিতীয় সেটে ১২-২১ ব্যবধানে জয় লাভ করেছে। টুর্নামেন্টে ইবি টিম ম্যানেজার হিসেবে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।

চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক তামজিদ হাসান জিৎ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিবার আমরা নানা চড়াই-উৎরাই পেরিয়ে খেলতে আসি। এবারও খেলায় অংশগ্রহণসহ নানা কারণে আমাদের আন্দোলন করতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আমরা সেই আন্দোলনের সফলতা দেখছি। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে যদি আমাদের বাজেট ও অন্যান্য সুযোগসুবিধা বৃদ্ধি ঘটে তাহলে অন্যান্য ইভেন্টগুলোও আরও উন্নতি করবে।

প্রসঙ্গত, এবছর ব্যাডমিন্টন টুর্নামেন্টটিতে পঁচিশটি বিশ্ববিদ্যালয় অংশ নেন এবং ফাইনালে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬