আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ব্যাডমিন্টন ফাইনালে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

ব্যাডমিন্টন ফাইনালে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তারা। এ প্রতিযোগিতায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন খেলোয়াড় অংশ নেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি।

ইবি দলের পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।

আরও পড়ুন: ‘গেস্টরুম’ ও কর্মসূচিতে না যাওয়ায় জাবিতে শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের

ব্যাডমিন্টন খেলোয়াড় তামজিদ হায়দার জিৎ বলেন, চ্যাম্পিয়ন হতে অনেক কষ্ট হয়েছে। তবে আজ অন্যরকম অনুভূতি, যা আসলে ভাষায় প্রকাশ করা যাবেনা। সহযোগিতা পেলে আাগামীতেও সাফল্য আনবে বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন দল।

শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, আমাদের খেলোয়াড়রা খুব ভাল খেলেছন। এজন্য তাঁদেরকে অভিনন্দন। একইসঙ্গে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। 

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬