ইবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ইবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা স্থগিত করায় বিভাগ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের নিচতলায় পরীক্ষার দাবিতে আন্দোলন করেন প্রায় অর্ধশত শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, করোনা কারণে এমনিতেই আমরা দুই বছর পিছিয়ে গিয়েছি। এই মুহূর্তে আবার পুনরায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০১৯ সালের পরীক্ষা আমাদের ২০২৩ সালে দিতে হচ্ছে। আমরা অনতিবিলম্বে পরীক্ষার গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ছাত্রলীগের তদন্ত কমিটিকে নির্যাতনের বর্ণনা দিলেন ইবি ছাত্রী ফুলপরী

এ প্রসঙ্গে পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ারুল ওহাবের সংঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং প্রতিবেদককে সরাসরি দেখা করতে বলেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: নাসির উদ্দীন বলেন, পরীক্ষা কমিটিকে বসে দ্রুত পরীক্ষা নিতে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পরীক্ষা কমিটির সভাপতি জানিয়েছেন তিনি কন্ট্রোল অফিসে কাগজ পাঠিয়েছেন; তারা যথাযথ ভাবে কাজ করেনি। একবার সাপ্লিমেন্টারী দিতে হবে এবং নির্দেশনা সংক্রান্ত সমস্যাও রয়েছে।

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950