২০২৩ শিক্ষাবের্ষর জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত

মাস্টার্স প্রফেসনাল কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ কাল

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৩ শিক্ষাবর্ষেবিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সসমূহের মেধা তালিকা আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফল জানতে nu<space>atpm<space>roll no টাইপ করে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে।

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী অন্য কোন শিক্ষা কার্যক্রমে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ০৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল ধরা হবে।

আরও পড়ুন: শিক্ষা আর স্কুলে নেই, সব চলে গেছে কোচিং সেন্টারে।

এছাড়া সংশ্লিষ্ট কলেজসমূহকে ব্ল্যাংক ডেটা এন্ট্রি ফরম (Blank data entry form) এর মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের কোর্সভিত্তিক প্রাথমিক আবেদনের সকল শর্ত পূরণ করেছে কিনা তা যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে।

এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে। ২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬