জবির চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

১২ জানুয়ারি ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
জবির চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

জবির চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) হতে ১৭ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।

চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd/) শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে প্রাথমিক ভর্তি বাবদ ইতোপূর্বে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি ভর্তি ফিস জমা দিতে হবে। 

আগামী ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে উক্ত ভর্তি ফিস জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২ হাজার ৪০০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ) দিতে হবে। এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত এবং ইনস্টিটিউটসমূহের জন্য (বিশেষায়িত চারটি বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ভর্তি পরীক্ষাসহ কাটতে পারে নানা জটিলতা

এক্ষেত্রে আগে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে যথাক্রমে ৭ হাজার ৪০০ ও ৫ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে ভর্তিচ্ছুদের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬