কামিল পরীক্ষার সূচি প্রকাশ

১১ জানুয়ারি ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালে অনুষ্ঠেয় কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৮ ও ২০১৯ (বিশেষ) এবং ২০২০ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে। প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

কক্ষ পর্যবেক্ষকগণ অবশ্যই পরীক্ষার্থীদের ভরাটকৃত OMR যাচাইপূর্বক স্বাক্ষর করবেন। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।  প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোন পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকল পরীক্ষার্থী এবং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত ০২ (দুই) বার (সকাল ও বিকাল) উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close