গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা?

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
লোগো

লোগো © ফাইল ফটাে

শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তির ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় চলতি বছরে গুচ্ছ পদ্ধতির অধীনে ২২ টি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। 

গত বছরের ১ এপ্রিল আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এই গুচ্ছ ভর্তি কার্যক্রম বর্তমানে প্রায় শেষের পথে হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্যতিত অবশিষ্ট ২১ বিশ্ববিদ্যালয়েই সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৫৩০ টি পর্যন্ত আসন ফাঁকা রয়েছে।

বিভিন্ন  বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে ৩৫২টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪১ টি, ‘বি’ ইউনিটে ৪ টি এবং ‘সি’ ইউনিটে ৭ টি আসন  ফাঁকা রয়েছে।  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে ৩৭৮ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৮৮টি, ‘বি’ ইউনিটে ৪ টি এবং ‘সি’ ইউনিটে ২ টি আসন  ফাঁকা রয়েছে।  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে ৫২৯ টি, যার মধ্যে ‘এ ইউনিটে ৩৬১টি, ‘বি ইউনিটে ১১৪টি, এবং ‘সি ইউনিটে ৫৪ টি আসন ফাঁকা রয়েছে। 

অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৯৮ টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০ টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮৯ টি আসন ফাঁকা রয়েছে।   

প্রসঙ্গত, ২০২২ এর ৩০ জুলাই, ১৩ আগস্ট এবং ২০ আগস্ট যথাক্রমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ, বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের…
  • ১০ নভেম্বর ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর …
  • ১০ নভেম্বর ২০২৬
প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
  • ১০ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৪ জেলার যেসব এলাকায়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950