স্কোপাস ইনডেক্স

আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে শীর্ষে ঢাবি, ড্যফোডিলের চমক

০৮ জানুয়ারি ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© সংগৃহীত

২০২২ সালে আন্তর্জাতিক জার্নালে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশে বাংলাদেশে সবচেয়ে উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ নামের একটি অনলাইন ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে এই ম্যাগাজিনটি।

২০২২ সালে বাংলাদেশ থেকে গবেষণা নিবন্ধসহ ১২ হাজার ৮৪৩টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। প্রকাশের ক্ষেত্রে সম্মিলিতভাবে দেশের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (১২৯৩)। তালিকায় চমক দেখিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় থেকে ৮৯৯টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে।

এছাড়া তালিকায় থাকা শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে-তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৭৭৭), চতুর্থ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৫৫), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৫৮২), ষষ্ঠ স্থানে  রাজশাহী বিশ্ববিদ্যালয় (৫৭০), সপ্তম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫৩৫)।

দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান হিসেবে অষ্টম স্থানে রয়েছে আন্তর্জাতিক উদরায়ময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। প্রতিষ্ঠানটির ৪৯৭টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। তাছাড়া নবম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৪৮৯) এবং দশম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৪৬৩)।

পৃথিবীর বিজ্ঞানভিত্তিক ও স্বনামধন্য আন্তর্জাতিক নির্ভরযোগ্য জার্নাল, বই ও গবেষণামূলক প্রবন্ধের তথ্য নিয়ে কাজ করে বিশ্বমানের গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস ইনডেক্স’। বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ থাকলেও প্রকাশিত অধিকাংশ গবেষণা প্রবন্ধই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট।

এর আগে ২০২১ সালে বাংলাদেশি গবেষকরা আন্তর্জাতিক জার্নালে মোট ১১ হাজার ৪৭৭টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। সেবারও সবচেয়ে উপরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

তাছাড়া ২০২০ সালে এই সংখ্যা ছিল ৮ হাজার ১৪০, ২০১৯ সালে ৬ হাজার ৩৬৩ ও ২০১৮ সালে ৫ হাজার ২৩৪টি। দেশের প্রাচীন ও বৃহৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবার (২০২২) এক হাজার ২৯৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা গত বছর ছিল এক হাজার ২৪৬টি।

সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের…
  • ১০ নভেম্বর ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর …
  • ১০ নভেম্বর ২০২৬
প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
  • ১০ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৪ জেলার যেসব এলাকায়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950