জবিতে কোন ইউনিটে কত আসন ফাঁকা?

০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সপ্তম মেধাতালিকা থেকে ভর্তি শেষে ৩৫২টি আসন ফাঁকা রয়েছে। অষ্টম মেধাতালিকার মাধ্যমে এই আসনগুলো পূরণ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিট মিলিয়ে মোট আসন রয়েছে। ২ হাজার ৭৬৫টি। সপ্তম মেধাতালিকায় ভর্তি শেষে ২ হাজার ৪১৩টি আসন পূরণ হয়েছে। ফাঁকা রয়েছে ৩৫২টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪১ টি, ‘বি’ ইউনিটে ৪ টি এবং ‘সি’ ইউনিটে ৭ টি আসন  ফাঁকা রয়েছে।

এদিকে আগামী ২২ জানুয়ারি থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ জানুয়ারি) ভর্তি কমিটির এক সভায় ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের সব আসন প্রায় পূরণ হয়ে গেছে। ‘এ’ ইউনিটে কিছু সংখ্যক সিট ফাঁকা আছে যা অষ্টম মেধাতালিকার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি৷ 

ক্লাস শুরুর বিষয়ে অধ্যাপক ড. মো. ইমদাদুল হক আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। আজ ভর্তি কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬