ইবির দুই প্রশাসনিক পদে রদবদল

০৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড. কাজী আখতার হোসেন

অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড. কাজী আখতার হোসেন © ফাইল ফটাে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান এবং ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন। 

শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভরাপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ আগামী তিন এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে আইআইইআরের পরিচালক পদটি শূন্য ছিল। প্রায় ৭ মাস পর পরিচালক পেল আইআইইআর। ফলে বিএড, এমএড ও লাইব্রেরী সায়েন্স এর ক্লাস শেষ হলেও পরীক্ষা আটকে ছিল। এ ছাড়া আইআইইআরের অধীনে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের খন্ডকালীন দুইজন শিক্ষকের ছয় মাস বেতনও বন্ধ ছিল। নতুন পরিচালক নিয়োগ হওয়ায় সংকট কাটবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ আইআইইআরের অফিস কর্মকর্তাদের।

আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, এ বিষয়ে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছু জানাইনি। অবগত না করেই দায়িত্ব দিয়েছে। মনে হয় আমি এ দায়িত্ব নিবো না।

ট্যাগ: ইবি
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬