জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

০৬ জানুয়ারি ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা ৮ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা ৮ জানুয়ারি © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে একযোগে শুরু হয়ে এ পরীক্ষা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। মোট ১৯৩৫ টি কলেজের ৭০২ টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী ১ম বর্ষের পরীক্ষায় অংশ নেবে। শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত এ পরীক্ষা শুরুর সময় বেলা ১:০০ টা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। 

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬