বিডিইউ ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

০৫ জানুয়ারি ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিডিইউ ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

বিডিইউ ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলামের সাথে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (০২ জানুয়ারি) ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক ফারহানা ইসলাম। সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সভাপতি হাসিবুল আলম প্লাবন ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ছাড়াও নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক সুমনা আফরোজ জানান, উপাচার্য স্যার আমাদের সবাইকে দারুণ উৎসাহিত করেছেন। বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা বৃদ্ধিকল্পে স্যার কিছু পরামর্শ ও পরিকল্পনা দিয়েছেন। এছাড়া স্যার বিডিইউডিএসের সাফল্য কামনা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জ্ঞাপন করেছেন।

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬