রাতে সুবাস ছড়িয়ে ভোরে বেদনা বুকে ঝরে শিউলি ফুল

১২ ডিসেম্বর ২০২২, ১২:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
শিউলি ফুল

শিউলি ফুল © টিডিসি ফটো

শরৎ আর হেমন্তের প্রাকৃতিক প্রতীক শিউলি। শিউলি ভোরের আলো সহ্য করতে পারে না। ভোরের সূর্য আলো ছড়াবার আগেই ফুলগুলো গাছ থেকে ঝরে মাটিতে পড়ে থাকে। শিউলি ফুলের পাগল করা সুবাসে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট ছোট শুভ্র এই ফুলের সৌন্দর্য সবাইকেই আকৃষ্ট করে। সৌন্দর্য ও সুবাসে অনন্য এক ফুল হলো শিউলি। আর এর সৌরভ চারিদিক করে সুরভিত সুভাষিত। এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে।

শিউলি ফুল এবং এর সৌরভ চিরসবুজ এই ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এমন মনোরম পরিবেশে যে কারও ইচ্ছা জাগতেই পারে শীতের সকালের শিশির ভেজা ক্যাম্পাসে ঘুরে বেড়াতে। শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীরাও আসে এই সৌন্দর্য উপভোগ করতে।

শিউলির সৌরভ আকৃষ্ট করে সকলকে। সকালে কুয়াশার চাদরে ঢাকার নীরব ক্যাম্পাস শিউলির সৌরভে থাকে সদা জাগ্রত৷ আবাসিক হল-গুলোয় থাকা শিক্ষার্থীদের ঘুম ভাঙে শিউলির সৌরভে।  

গাছের নিচে ঝড়ে পড়া শিউলি কুড়তে শিশির ভেজা ভোরে শিক্ষার্থীরা ঝড় হয় শিউলিতলায়। কিছু কিছু শিক্ষার্থী ঝরে পড়া শিউলি সংগ্রহ করে রাখে। কেউ ফুলগুলো কুড়িয়ে দুই হাতে করে বুক ভরে সুগন্ধ নেন। আবার কেউ এগুলো কুড়িয়ে বাসায় নিয়ে যান। কেউ বা আবার ফুলের ছবি তুলে ব্যস্ত থাকেন। সুন্দর মুহূর্তকে ক‌্যামেরাবন্দী করেন।

শুধু সৌন্দর্যেই নয় শিউলি গুণেও অনন্য। জানেন কি, শিউলি ফুলে থাকা পুষ্টিগুণ শরীরের নানা ধরনের রোগের সমাধান করে। এই ফুল ৮ ধরনের অসুখ দ্রুত নির্মূল করে।এই ফুলে আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

জেনে নিন ছোট এই সাদা ফুল শারীরিক যেসব সমস্যার সমাধান করে-

* সায়াটিকা (স্নায়ুর ব্যথা যা নিতম্বে ছড়িয়ে পড়ে) সমস্যার সমাধানে কাজ করে শিউলি ফুলের পুষ্টিগুণ। এজন্য ৩-৪টি পাতা পিষে পানিতে ফুটিয়ে নিন। সায়াটিকার ব্যথা উপশমে খালি পেটে দিনে দু’বার এই পানীয় পান করুন।

* আর্থ্রাইটিসের ব্যথা কমাতে শিউলি ফুল, এর পাতা ও ছাল নিয়ে ২০০ মিলিলিটার পানিতে মিশিয়ে ফুটিয়ে নিন। পানি কমে গেলে ছেঁকে পান করুন এটি।

* খুসখুসে কাশি সারাতে শিউলি ফুলের পাতা ও ফুল পিষে রস বের করে নিন। তারপর মধুর সঙ্গে মিশিয়ে পান করুন। শুষ্ক কাশি থেকে দ্রুত মুক্তি মিলবে।

* এ সময় সর্দি, সাইনাসের ব্যথা ও খুসখুসে কাশির সমস্যায় অনেকেই ভোগেন। এ সমস্যার সমাধানে শিউলি ফুলের পাতা ও ফুল পানিতে ফুটিয়ে নিন।

আরও পড়ুন: পুষ্টিগুণে ভরপুর শীতের সবজি

* এতে কিছু তুলসি পাতাও যোগ করতে পারেন। কাশি ও সাইনাস থেকে মুক্তি পেতে এই পানীয় চা হিসেবে পান করুন।

* কৃমির সমস্যায় ছোট-বড় সবাই কমবেশি ভোগেন। এক্ষেত্রে শিউলি ফুলের পাতা পিষে ২ চা চামচ রস বের করে সামান্য মিসরি ও পানি দিয়ে মিশিয়ে খেলে দ্রুত সেরে যাবে।

* জ্বর সারাতে ২-৩টি তুলসি পাতার সঙ্গে ৩ গ্রাম ছাল ও ২ গ্রাম শিউলি পাতা মিশিয়ে একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন। দিনে দু’বার এই পানি পান করুন।

* শিউলি ফুলের তেল অ্যারোমাথেরাপিতে কাজ করে। ফলে স্ট্রেস ও উদ্বেগ থেকে মুক্তি মিলবে। এটি মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়। যা মেজাজ নিয়ন্ত্রণ করে।

* শরীরের ব্যথা ও ফোলাভাব সারাতে শিউলি ফুলের কিছু পাতা পানিতে ফুটিয়ে নিন। এবার ওই পানি দিনে অন্তত একবার হলেও চায়ের মতো পান করুন। দেখবেন শরীরের যে কোনো ধরনের ব্যথা ও ফোলাভাব কমে যায়।

সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক…
  • ১০ নভেম্বর ২০২৬
যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950