জবিতে বিশেষ সিনেশো’য় দেখানো হবে দামাল, বিউটি সার্কাস

০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
জবিতে বিশেষ সিনশো শুরু হয়েছে

জবিতে বিশেষ সিনশো শুরু হয়েছে © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে চারদিনব্যাপী 'সিনেশো-২০২২' শুরু হয়েছে। চলচ্চিত্রের এ বিশেষ প্রদর্শনীতে সমসাময়িক শিল্পমান সম্পন্ন দেশি ও বিদেশি বাংলা চলচ্চিত্র দেখানো হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ শো’র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আগামী ৮, ৯ ও ১১ ডিসেম্বর সিনেমা প্রদর্শিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এ চলচ্চিত্র প্রদর্শনীতে থাকছে রায়হান রাফী নির্মিত 'দামাল', মাহমুদ দিদার নির্মিত 'বিউটি সার্কাস', আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত 'রেহানা মরিয়ম নূর', গিয়াস উদ্দিন সেলিম নির্মিত 'গুণিন' এবং তানভীর মোকাম্মেল নির্মিত 'রূপসা নদীর বাঁকে'। এ ছাড়া কলকাতা, ভারত থেকে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নির্মিত 'কালকক্ষ' চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার বলেন, আমরা চাই যে মানুষ সিনেমার সাথে থাকুক। সিনেমাকে ভালোবাসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমাদের এ আয়োজন।

আরো পড়ুন: বাংলাদেশের নাচ শিখছেন কানাডার রাষ্ট্রদূত

সভাপতি তানভীর আহমেদ বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ধারার চলচ্চিত্রের দর্শক তৈরি করা। বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংস্কৃতি গড়ার জন্যে বরাবরের মতো আমরা সিনেশো-এর আয়োজন করে থাকি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের মেন্টর ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এ রকম চলচ্চিত্রের প্রদর্শনী প্রত্যেক মাসে একবার করা উচিত। আমেরিকায় পড়াশোনা করবার সময় আমিও ফিল্ম ক্লাবের সদস্য ছিলাম। আমরা নিয়মিত এরকম আয়োজন করতাম।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬