ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম

০৭ ডিসেম্বর ২০২২, ১০:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম

ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম © টিডিসি ফটো

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ ওবাইদুল হক, মো. রিপোনুজ্জামান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. মো. ইব্রাহীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা র‌্যাগিং এর অপকারিতা এবং বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং প্রতিরোধসহ নান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬