নতুন আঙ্গিকে সাজবে তিতুমীর কলেজ শারীরিক শিক্ষা বিভাগ 

১৭ নভেম্বর ২০২২, ১১:৫২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
তিতুমীর কলেজ শারীরিক শিক্ষা বিভাগ

তিতুমীর কলেজ শারীরিক শিক্ষা বিভাগ © টিডিসি ফটো

শিক্ষক নিয়োগ না হওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিলো তিতুমীর কলেজ শারীরিক শিক্ষা বিভাগের কার্যক্রম। এর ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও জিমনেসিয়ামের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো। সম্প্রতী নতুন শিক্ষক নিয়োগ পাওয়াতে নতুনভাবে এ বিভাগ চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। 

কথায় বলে সুস্থ দেহেই সুস্থ মনের বাস। আর সুস্থ-সুন্দর মনই পারে একটা উন্নত জাতির জন্ম দিতে। আবার দেহ-মনে সুস্থ ও উন্নত জাতিই পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির চূড়ায় আরােহণ করাতে। 

তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. সামসুদ্দিন জানান, আমি আসার আগে শারীরিক শিক্ষা ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। আমি আসার পর সব কিছু ঠিক করতে না পারলেও বসার উপযোগী করে তুলেছি। কারণ এই কক্ষ বা ক্রীড়া যদি না চলে আমার এখানে বসে থেকে কোনো লাভ নেই কারণ আমি একজন ক্রীড়া শিক্ষক। 

আরও পড়ুন: পলিব্যাগে ঢাবি সমাবর্তনের টুপি-গাউন, টাইয়ে বানান ভুল

তিনি বলেন, অধ্যক্ষকে একটি ক্রীড়া ক্যালেন্ডার দিয়েছি যাতে বছরে বার থেকে পনেরোটি টুর্নামেন্টের আয়োজন করা যায়। এটা হতে পারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল,লুডু, দাবা, ক্যারাম,টেবিল টেনিস, কাবাডি ইত্যাদি। এর পাশাপাশি কলেজের বাহিরে বিভিন্ন রকম টুর্নামেন্টে যেনো কলেজের একটা টিম অংশগ্রহণ করতে পারে সেই দিকে নজর দিতে হবে। বাজেট বা লোকবল সংকটের কারণে যেনো টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ বন্ধ‌ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 

তিনি আরো জানান, টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করার জন্য কোনো শিক্ষক যদি না যায় তাহলে তিনি একাই শিক্ষার্থীদের নিয়ে যাবেন। অনেক সরঞ্জাম কেনার বাজেট পেশ করেছেন তার মধ্যে সল্প সংখ্যক বাজেট তিনি পেয়েছেন বলে জানান। 

সামসুদ্দিন জানান, শারীরিক শিক্ষা ভবনের পুরাতন ফ্যান,লাইট, ওয়াশরুম সহ পুরাতন ও অকেজো সকল জিনিস পরিবর্তন করে একটা ডিজিটাল কক্ষ উপহার দিতে চান শিক্ষার্থীদেরকে। তিনি নিয়োগের পর দুইমাসের মাথায় আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন তিনি মনে করেন এটি একটি তার সফলতা। প্রত্যেক বিভাগ থেকে একটি করে টিম নিয়ে মোট বাইশটি টিম এই খেলায় অংশগ্রহণ করবে বলে জানান। 

গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো জানান, এই ভবনে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই তিন তলা বিশিষ্ট একটা ভবন করার প্রস্তাব দেবো। এর মধ্যে প্রথম তলায় ইনডোর খেলার জন্য ছেলে ও মেয়েদের আলাদা দুইটি রুম তার দুইপাশে শিক্ষক এবং মেডিকেল রুম। দ্বিতীয় তলায় ছেলে ও মেয়েদের আলাদা জিমনেসিয়াম থাকবে এবং তৃতীয় তলায় একটি ডে কেয়ার রুম এবং অপর পাশে একটি স্টোর রুম থাকবে। ভবনটি  বেলায়েত চত্বরে নির্মাণ করার কথা জানান তিনি। 

ভবন নির্মাণের বিষয়ে আরো বলেন, এই ভবন নির্মাণের ফলে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে শারীরিক শিক্ষা ও খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। তাদের সুস্থ ও সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের সুষম উন্নয়ন ঘটবে। উল্লিখিত পরিকল্পনা গ্রহণ করলে ৭৫% শিক্ষার্থী সরাসরি এর সুফল পাবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে প্রফেসর মো. মহিউদ্দিন (ভারপ্রাপ্ত) জানান, ‘অনেকেদিন এই শারীরিক শিক্ষা বিভাগ বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলো এর পাশাপাশি অনেকদিন এই বিভাগে শিক্ষক ছিলো না। এখন শিক্ষক আসায় নতুন আঙ্গিকে চালু করার প্রস্তুতি চলছে। অনেকদিন বন্ধ থাকায় খেলাধুলা সহ জিমনেসিয়ামের অনেক জিনিস সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে অনেক জিনিস কিনা হয়েছে আস্তে আস্তে বাকি সরঞ্জাম কিনবো। এই বিভাগটা যাতে সুন্দর হয় ছেলেমেয়েরা যাতে এখানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারে সে ব্যাপারে আমি চেষ্টা করবো। এই বিভাগটির প্রতি আমার নজর আছে।’

এছাড়াও আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান তিনি। সামনে শিক্ষকদের নিয়ে খেলাধুলা আয়োজনের কথাও বলেন অধ্যক্ষ। 

ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ
  • ১১ এপ্রিল ২০২৬
জরিমানা-ভাঙচুর ব্যর্থ, বিষখালী তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি
  • ১১ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
close