কুবির বাসের সিট দখল নিয়ে ছাত্রকে থাপ্পড় ছাত্রলীগ নেত্রীর

১০ নভেম্বর ২০২২, ১১:০২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাসে সিট দখলকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় দেয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা হল ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি কাজী ফাইজা মাহজাবিনের বিরুদ্ধে। তবে ফাইজার দাবি, তিনি হেনস্তার শিকার হয়েছেন ওই শিক্ষাথীর কাছে। বুধবার (৯ নভেম্বর) রাতে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৮টার বাসে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও তার বন্ধু ওয়াসিম রাতের বাসে খাতা দিয়ে সিট রাখেন। পরে ফাইজা তাদের খাতা ফেলে দিয়ে নিজে বসে পড়েন এবং আরও দুইটি সিট দখল করে। জাহাঙ্গীর ব্যাগ ফেলে দেয়ার কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফাইজা জাহাঙ্গীরকে থাপ্পড় দেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

তবে ফাইজার দাবি, তিনি অসুস্থ থাকায় সিটে বসেন । তিনি বলেন, ‘বাসে সে (জাহাঙ্গীর) আমার সঙ্গে অনেক বাজে আচরণ করছিল। কিন্তু ওর (জাহাঙ্গীরের) গায়ে হাত দিইনি। কথা বলার এক পর্যায়ে তার ব্যবহার এমন ছিল যে, সে আমার গায়ে হাত দেবে। একজন মেয়ে হিসেবে এটা আমার পছন্দ হয়নি। আমি তার ভাষায় তাকে জবাব দিয়েছি, সেটা তার গায়ে লাগছে। সে বলছে, আমি নাকি মেয়ে তাই ছেড়ে দিয়েছে।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বাস ছাড়ার আগ মুহুর্তে আমি আমার বন্ধুর জন্য পাশে সিট রাখি। উনি (ফাইজা) এসে আমার খাতাটা সিট থেকে ছুড়ে ফেলে দেয়। তারপর আমার রাখা সিটে অন্যজনকে বসাইছে। আমি বলছি, আপনি যদি বলতেন আমি সিটটা দিতাম। কিন্তু উনি বলতেছে এরকম কোন নিয়ম নেই।’

আরো পড়ুন: ফারদিনের মৃত্যুর ঘটনায় বান্ধবী বুশরার বিরুদ্ধে মামলা

তিনি বলেন, ‘সে আমার সাথে চিল্লাচিল্লি করেছে, এক পর্যায়ে আমাকে থাপ্পড় মারে। আরেকবার থাপ্পড় মারতে আসলে আমি সরে যাই।  যেহেতু আমাকে সবার সামনে থাপ্পড় ও শারীরিকভাবে হেনস্তা করেছে, তাই আমি প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেব।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি তো কমিটির বিষয় নিয়ে ঢাকায় আছি। বিশ্ববিদ্যালয়ে এসে যে দোষী তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেব।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950