ইবির শূন্য ৯টি আসনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

১০ নভেম্বর ২০২২, ১০:২৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ডি-ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলীও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর ৯টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার নেওয়া হবে।

ডি-ইউনিটের সমন্বয়কারী ও থিওলজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডি-ইউনিটভূক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৯ টি শূন্য আসন পূরণ করার জন্য ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (মেধাক্রমানুসারে) সাক্ষাৎকার আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষদ ভবনের চতুর্থ তলায় ডি-ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনও সুযোগ থাকবে না।

আরো পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর একদিন

আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের ক্ষেত্রে ইউনিট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিন্মোল্লিখিত কাগজপত্র অবশ্যই সাক্ষাৎকার সভায় উপস্থাপন করতে হবে।
ক. ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ।
খ. মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
গ. সদ্য তোলা আট (৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
চার. ক্লাস শুরু হওয়ার তারিখ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক ওয়েবসাইটের (iu.ac.bd) মাধ্যমে জানানো হবে। 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950