খুবিতে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু কাল

০৬ নভেম্বর ২০২২, ০৮:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামীকাল সোমবার (৭ নভেম্বর) বেলা ১২টা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকার ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ku.ac.bd/undergraduate) এ ইউনিট ও স্কুল অনুযায়ী মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে।

আজ রবিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানা হয়, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট  (gstadmission.ac.bd) -এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে সম্পন্ন করতে হবে।

তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশীট আগামী ১২ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, দুই পরীক্ষার মূল মার্কশীট আনতে ব্যর্থ হলে ভর্তি নেওয়া হবে না।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬