জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন উপাচার্য

০৬ নভেম্বর ২০২২, ০৮:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন উপাচার্য © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লানের আওতায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। রবিবার (৬ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. নাসির উদ্দিনসহ বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান এবং প্রকৌশল দফতরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: খুবির চারটি ডিসিপ্লিনে ভর্তির লিখিত পরীক্ষা মঙ্গলবার

উপাচার্য ক্যাম্পাসের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্লানের আওতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন, সিনেট ভবনসহ ড্রেন ও সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে আইসিটি ভবন, কর্মকর্তা ভবন, কর্মচারি ভবন এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া ক্যাম্পাসের পরিবেশ দৃষ্টিনন্দন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেও সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন উপাচার্য। 

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close