ইবি ক্যাম্পাসের মুদি দোকান থেকে চুরি

০৫ নভেম্বর ২০২২, ০৭:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় লোগো এবং ক্যাম্পাস সংলগ্ন মুদি দোকান

ইসলামী বিশ্ববিদ্যালয় লোগো এবং ক্যাম্পাস সংলগ্ন মুদি দোকান © টিডিসি ফটো

ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ নামের মুদি দোকান থেকে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চুরি হওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৩ টার দিকে চুরি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আজ শনিবার অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান ও ভবিষ্যতে চুরির ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দোকানের মালিক মোমিনুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান মোমিনুল। শনিবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশে থাকা প্রায় ৫ হাজার টাকা নগদ অর্থসহ দোকানের অনেক জিনিসপত্র  চুরি হয়েছে। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে, নগদ ৫ হাজার টাকা, স্প্রিডের কার্টুন, সাবান, লোশন, মোবাইল রিচার্জ কার্ড, বিস্কুট, মধুর বয়াম, ইন্ডিয়ান চকলেট ইত্যাদি জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক। শুক্রবার রাত ৩ টার দিকে চুরি হয়েছে বলে ধারণা দোকান মালিকের।

দোকানের মালিক মোমিনুল ইসলাম বলেন, গতকাল আমার দোকান বন্ধের পরও পাশের দোকান রাত ২ টা পর্যন্ত খোলা ছিল। আনুমানিক রাত ৩ টার দিকে চুরি হয়েছে। চুরির সঙ্গে জড়িত অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান ও ভবিষ্যতে চুরির ঘটনার এড়ানোর জন্য নিরাপত্তার দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম  প্রক্টর বলেন, আজকে ঘটনাটি জানতে পেরেছি।  দোকানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। আগামীকাল রবিবার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950