‘প্রযুক্তি শিক্ষাকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে হবে’

০৫ নভেম্বর ২০২২, ০৩:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ

উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ © টিডিসি ফটো

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সর্বস্তরে শিক্ষা বিস্তারে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এই ব্যবস্থাপনাকে স্থায়ীরূপ দিতে পারলে দ্রুতই সুফল পাওয়া যাবে। পাশাপাশি, চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পেতে হলে প্রযুক্তি শিক্ষাকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

শনিবার (০৫ নভেম্বর) বেরোবিতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সেল (বিএনআরইসি) এর উদ্যোগে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদকে সম্মাননা স্মারকও প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে।

আরও পড়ুন:  স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনআরইসি এর সদস্য সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, ইউনেস্কোর চীফ অব ফিল্ড অফিস নাজিবুল্লাহ হামিম, রংপুরের সিভিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নুরুল আক্তার ও নির্বাহী পরিচালক ড. রহমত উল্লাহ, বিএনএফই এর সহকারী পরিচালক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।

এছাড়াও,কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে নিজেকে শেষ করলেন মা
  • ২৬ মার্চ ২০২৬
‌‘আমার চাঁদের মতোন ছেলেটা নাই হয়ে গেছে, মা-ভাইকেও হারিয়ে ফে…
  • ২৬ মার্চ ২০২৬
ব্রাজিল-ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য এমবাপ্পের
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে …
  • ২৬ মার্চ ২০২৬
লোগো পরিবর্তন করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ২৬ মার্চ ২০২৬
বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence