এফসিডিএসের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান

০৪ নভেম্বর ২০২২, ০৫:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২

১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ © টিডিসি ফটো

ফেনী সরকারি কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষে ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর আয়োজন করেছে ফেনী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি (এফসিডিএস)। প্রতিযোগিতায় অনার্স পর্যায়ে ১৫টি ডিপার্টমেন্ট থেকে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান বিভাগ এবং রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ। 

আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তিতে ‘নাম সর্বস্ব’ বিশ্ববিদ্যালয় পবিপ্রবি

চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও এফসিডিএসের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর বিমল কান্তি পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক এবং এফসিডিএসের সিনিয়র মডারেটর মোহাম্মদ মোস্তাক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডারেটর মু. মনজরুল হাসান ও মোহাম্মদ তানভীর উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবীব, এফসিডিএস আহবায়ক মোঃ কাওছার হামিদ, সদস্য সচিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ১০৮ জন বিতার্কিকের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

ট্যাগ: ফেনী
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950