বিশ্ববিদ্যালয় আইনে ডিসিদের সিন্ডিকেট সদস্য হওয়ার সুযোগ নাই: শিক্ষামন্ত্রী

০৪ নভেম্বর ২০২২, ০১:৫৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
জাবিতে শিক্ষামন্ত্রী

জাবিতে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন বিশ্ববিদ্যালয়ের আইনে জেলা প্রশাসকদের সিন্ডিকেট সদস্য হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে  দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো চলে তাঁর নিজস্ব আইনে। এই আইন অনুযায়ী জেলাপ্রশাসকদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়ার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। আমাদের এত প্রতিবন্ধকতা কেন? একবারে বেশি দেয়া যাবে না, দুই বারের বেশি দেয়া যাবে না, নির্দিষ্ট  বয়সের পরে আসা যাবে না। পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসব দেয়ালগুলো সব তুলে দিতে হবে’

ডা. দীপু মণি বলেন, ‘শিক্ষা হবে জীবনব্যাপি। তাই যদি হয় তাহলে শিক্ষার মধ্যে দেয়াল তোলা হচ্ছে কেন? যে কোন সময় যে কোন মানুষ জ্ঞান অর্জনের জন্য ভর্তি হতে পারে। ভর্তির ক্ষেত্রে দেয়ালগুলো সব তুলে দিতে হবে। যে কোন সময় যে কোন মানুষের শিক্ষার অধিকার আছে। তার বয়স বিবেচনা না করে পরীক্ষার মাধ্যমে তাকে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কৃপণতা থেকে সরে আসতে হবে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬