খুবিতে হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি-যৌন হয়রানি নিরোধকেন্দ্র

০৪ নভেম্বর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নাম পরিবর্তন করে শিক্ষা ডিসিপ্লিন এবং গবেষণা সেলের নাম পরিবর্তন করে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার করা হয়েছে।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সেন্ট্রাল ল্যাবরেটরি ও যৌন হয়রানি নিরোধ কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।  

এছাড়া একই সিন্ডিকেটে স্টুডেন্ট ফিডব্যাক ২০২২ রিপোর্ট অনুমোদিত হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী শিক্ষাবর্ষ (২০২১-২০২২) থেকে সব ডিসিপ্লিনে স্টুডেন্ট ফিডব্যাক ফরম কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬
সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬