ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই ধাপে, জেনে নিন নিয়ম

০৪ নভেম্বর ২০২২, ১০:২৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১১ নভেম্বরের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ধাপে চলবে এ প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া প্রতিটি বিশ্ববিদ্যালয় মেধাক্রমসহ যাবতীয় ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। উক্ত ফলাফলের ভিত্তিতে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd)-এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সামগ্রিক ভর্তি প্রক্রিয়া প্রধান দুটি ধাপে বিভক্ত – (ক) প্রাথমিক ভর্তি ও (খ) চুড়ান্ত ভর্তি।

আরো পড়ুন: গুচ্ছভুক্ত ইবির প্রধম মেধাতালিকা দেখুন

(ক) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া: প্রতিটি বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত, বিভাগ পছন ও মেধাক্রম বিবেচনায় ভর্তির জন্য বিভাগ পছন্দক্রম নির্বাচনসহ ফলাফল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। ভর্তির প্রতিটি ধাপের ফলাফল ও বিস্তারিত তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তবে প্রাথমিক ভর্তির সকল কার্যক্রম GST ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হবে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হেল্পলাইন থাকতে পারে। প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ

(১) কেন্দ্রীয় ভর্তিঃ যে কোন আবেদনকারী GST-এর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে GST ওয়েবসাইটে লগইন করলে যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সংশ্লিষ্ট বিভাগসহ তার তালিকা দেখতে পাবে। প্রদর্শিত হবে। তালিকাভূক্ত যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বিভাগসহ প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও আবেদনকারী যদি যে কোনো একটিতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে পরবর্তীতে GST- ভচ্ছ ভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তির জন্য আংশিক ভর্তি ফি বাবদ ৫০০০/- টাকা অনলাইনে পরিশোধের পর তার এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় (যে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হবে)-এ জমা দিতে হবে।

আংশিক ভর্তি ফি পরিশোধের পরেও মূল নম্বরপত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে (অনলাইন নোটিশের মাধ্যমে জানানো হবে) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে অপারগ হলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তিতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। GST গুচ্ছভূক্ত কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করলে আবেদনকারী যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তার প্রত্যেকটিতে মেধাক্রম অনুযায়ী বিভাগ মাইগ্রেশনসহ ভর্তির জন্য বিবেচিত হবে।

(১) বিভাগ মাইগ্রেশনঃ আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় সয়ংক্রিয়ভাবে চলবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের কোনও বিভাগে যেতে না চাইলে আবেদনকারীকে নিজ দারিত্বে GST ওয়েবসাইটের মাধ্যমে Subject Migration Stop সম্পন্ন করতে হবে।

সেক্ষেত্রে ভর্তিকৃত বিভাগ ব্যতিত ঐ বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না। তবে তার আবেদনকৃত অন্য বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া চলমান থাকবে।

(২) বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনঃ আবেদনকারী কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি থাকা অবস্থায় অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে নিজ দায়িত্বে GST ওয়েবসাইটের মাধ্যমে তার প্রাথমিক ভর্তি অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে। তবে জমাকৃত মূল কাগজপত্র স্থানান্তরের প্রয়োজন হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি থাকা অবস্থায় অন্য কোন বিশ্ববিদ্যালয়ে কখনই ভর্তি হতে না চাইলে আবেদনকারীকে নিজ দায়িত্বে GST ওয়েবসাইটের মাধ্যমে University Migration Stop সম্পন্ন করতে হবে।

সেক্ষেত্রে শুধুমাত্র মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। কোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকাকালীন Subject Migration Stop ও University Migration Stop উভয়টি সম্পন্ন করলে শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত বিভাগ ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না।

(৩) ভর্তি বাতিলঃ প্রাথমিক ভর্তি চলাকালে কোন আবেদনকারী নিজ ইচ্ছায় (GST ওয়েবসাইটের মাধ্যমে) ভর্তি বাতিল করলে পরবর্তীতে কোনক্রমেই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। সেক্ষেত্রে মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখান থেকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।

(খ) চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া: সকল প্রকার মাইগ্রেশনসহ প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর চুড়ান্ত ভর্তি কার্যক্রম স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত
হবে। আবেদনকারী কোন বিশ্ববিদ্যালয়ে (নির্দিষ্ট বিভাগে) চুড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুযায়ী চুড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সেক্ষেত্রে প্রাথমিক ভর্তির অগ্রিম ফি বাবদ ইতিমধ্যে প্রদত্ত ৫০০০/- টাকা ঐ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি ফি-এর সাথে সমন্বয়পূর্বক অবশিষ্ট অংশ পরিশোধ করতে হবে। মূল কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে চুড়ান্তভাবে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে চুড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ
  • ১৭ মার্চ ২০২৬
আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় বহু হতাহতের আশঙ…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence