গুচ্ছভুক্ত ইবির প্রধম মেধাতালিকা দেখুন

০৪ নভেম্বর ২০২২, ১০:০৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১১ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তিচ্ছুদের।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ - ২০২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি ভর্তি প্রক্রিয়া আগামী ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে: অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র জমাঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১২/১১/২০২২ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ প্রদত্ত।

এখন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশালি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রথম মেধাতালিকা প্রকাশ শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো।

শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ
  • ১৭ মার্চ ২০২৬
আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় বহু হতাহতের আশঙ…
  • ১৭ মার্চ ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে এই ফরিদুল ইসলাম
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence