গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

০৪ নভেম্বর ২০২২, ০৯:৫৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ - ২০২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি ভর্তি প্রক্রিয়া আগামী ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে:
অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র জমাঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১২/১১/২০২২ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ প্রদত্ত।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

এখন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশালি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রথম মেধাতালিকা প্রকাশ শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950