বেরোবির ‘অধিকার সুরক্ষা পরিষদ’র সভাপতি ড. মতিউর, সম্পাদক আলী

০৩ নভেম্বর ২০২২, ০৪:৫৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
বেরোবির ‘অধিকার সুরক্ষা পরিষদ’র সভাপতি ড. মতিউর রহমান, সম্পাদক মোহাম্মদ আলী

বেরোবির ‘অধিকার সুরক্ষা পরিষদ’র সভাপতি ড. মতিউর রহমান, সম্পাদক মোহাম্মদ আলী © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মতিউর রহমানকে সভাপতি ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত অধিকার সুরক্ষা পরিষদের সাধারণ সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর

সদস্যবৃন্দের কণ্ঠভোটে নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, যুগ্ম সম্পাদক পদে এস এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে ড. বিজন মোহন চাকী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু তাহের মোস্তফা আল আরিফ ও নুর আলম মিয়া, অর্থ সম্পাদক পদে সৈয়দ আনোয়ারুল আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহামুদুল হক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোর্শেদ উল আলম রনি, দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়া সদস্য পদে ড. নিতাই কুমার ঘোষ, এইচ. এম. তারিকুল ইসলাম, বেলাল উদ্দিন, এ. টি. জি. এম গোলাম ফিরোজ, ফিরোজুল ইসলাম, জাহেদুর রহমান, মাহবুবার রহমান, শাহীন বেগ ও মাসুম খান মনোনীত হয়েছেন। 

উল্লেখ্য, সভার শুরুতে জেলহত্যা দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ট্যাগ: বেরোবি
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬