ইবির মেধাতালিকা প্রকাশ কবে?

০২ নভেম্বর ২০২২, ০৯:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাতালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অনুমোদন সাপেক্ষে মেধাতালিকা প্রকাশ করা হবে।

বুধবার (২ নভেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে। 

আবেদনকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাতালিকা তৈরির কাজ চলছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মেধাতালিকা তৈরি হয়ে যাবে। এরপর সেটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কাছে হস্তান্তর করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, আমাদের মেধাতালিকা তৈরির কাজ প্রায় শেষের দিকে। গুচ্ছ ভর্তি কমিটি নির্দেশনা পেলে আলাদাভাবে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। অনুমতি না পেলে মেধাতালিকা প্রস্তুত করে কালই জমা দেব। এরপর সেটি ৭ নভেম্বর জিএসটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬