ইডেন কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ নভেম্বর

৩০ অক্টোবর ২০২২, ১০:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ফটাে

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ইডেন মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

রবিবার (৩০ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, সরকারি ইডেন মহিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় স্ব-স্ব বিভাগে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: তিতুমীর কলেজের নতুন বর্ষের ক্লাস শুরু কাল

তিনি বলেন, আমাদের সকল নবীন শিক্ষার্থীদের জন্য আমরা একই দিনে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেছি। অনুষ্ঠানে স্ব-স্ব বিভাগের সকল বিভাগীয় প্রধানসহ আমাদের সকল শিক্ষক বৃন্দ এবং বিএনসিসির সকল সদ্যসরা অংশগ্রহণ করবেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950