বেরোবিতে আবেদন করেছেন ২৮২৩০ জন ভর্তিচ্ছু, আসন ১৩৯৫টি

৩০ অক্টোবর ২০২২, ০৪:৪৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এ আবেদন। এতে ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে মোট আবেদন পড়েছে ২৮২৩০জন।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা আছে ১৩৯৫টি।

বেরোবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫১০০ জন ভর্তিচ্ছু। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৮২ জন ভর্তিচ্ছু।

আরও পড়ুন: তিতুমীর কলেজের নতুন বর্ষের ক্লাস শুরু কাল

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

মেধাতালিকার বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, আগামী ৩ নভেম্বরে মেধাতালিকা প্রকাশিত হতে পারে।

চলতি বছর দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। গুচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950