ইবিতে ভর্তি আবেদন পড়েছে ৪২ হাজার ৪২৯

২৯ অক্টোবর ২০২২, ০৪:৪১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ইবি

ইবি © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯ টি। এসব আবেদনের মধ্য থেকে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, এ বছর ইসলামী  বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে। 

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস দেবে। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: খুবিতে ১১শ’ আসনের বিপরীতে ভর্তির আবেদন ৫৩ হাজার

গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত। গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950