নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন ২৩ হাজার, মেধাতালিকা ৭ নভেম্বর

২৮ অক্টোবর ২০২২, ০৫:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন শুক্রবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন: ঢাকা কলেজে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ৩১ অক্টোবর

ড. সেলিম আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সর্বশেষ ‘সি’ ইউনিট। ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।

২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট ১০৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950