সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজকে অব্যাহতির নির্দেশ

২৬ অক্টোবর ২০২২, ০৮:১৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ © ইন্টারনেট

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে  গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক কানিজ মাহমুদা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। এরপর বিধি অনুযায়ী জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিতে গভর্নিং বডির সভাপতিকে অনুরোধ করা হলো।

আরো পড়ুন: ৩৭ কলেজের অধ্যক্ষকে শোকজ

অনতিবিলম্বে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার পর কানিজ মাহমুদা আক্তারের কাছ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে স্বাক্ষরিত কাগজপত্র বা আবেদন গ্রহণ করা হবে না।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬