জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা রোববার

২৫ অক্টোবর ২০২২, ০৮:০৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগামী রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ২০২১ সালের স্নাতক প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সংগীত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা আগামী ৩০ অক্টোবর দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।  

আর স্থগিত হওয়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান পরীক্ষা আগামী ৩০ অক্টোবর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া ২০১৯ সআলের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন ও পুরাতন সিলেবাসের) গণিত পরীক্ষাও আগামী ৩০ অক্টোবর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬