জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রিতে বাধ্যতামূলক করা হবে নতুন ৩ বিষয়

২২ অক্টোবর ২০২২, ০৮:৫৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্সে আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপ এবং সফট স্কিল- এই তিন বিষয় বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।  

এছাড়া আগামী বছর থেকে ১২টি বিষয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপ এবং সফট স্কিল অনার্স ও ডিগ্রি পর্যায়ে বাধ্যতামূলক করা হবে। যেমন বাংলাদেশের অভ্যুদয় বাধ্যতামূলক রয়েছে।  

তিনি বলেন, পিজিডি প্রেগ্রামগুলো শর্ট কোর্স হিসেবেও থাকবে। যাতে অনার্স ও ডিগ্রি পাসের সঙ্গে তারা একটি শর্ট কোর্সেরও সনদ পায়। তবে এগুলো বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজন হবে। সিইডিপিতে আমাদের একটা ফান্ড রয়েছে। ওই ফান্ড নিয়ে তাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিলো। যেহেতু যাওয়া হয়নি ওই ফান্ড আমরা এনে কিছু শিক্ষক প্রশিক্ষণ করাবো।

কবে নাগাদ শুরু করা হবে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আগামী বছর শুরুর দিকে চালু করার উদ্যোগ নিয়েছি। বাড়ি ভাড়াটা হয়ে গেলে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শুরু করতে পারবো।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসন ৭০টি

উপাচার্য জানান, তারা দক্ষতাভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন। আগামী বছরের শুরু থেকে পর্যায়ক্রমে এসব কোর্স চালু করা হবে। এ ধরনের মোট ১২টি ডিপ্লোমা কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপাচার্য।

কোর্সগুলো হল- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।

গাজীপুর জেলার বোর্ডবাজারে ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজ এখন ২ হাজার ২৭৪টি। এর মধ্যে ২৭৯টি সরকারি কলেজ আর বাকিগুলো বেসরকারি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯ লাখ।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950