ঢাকা কলেজ শিক্ষার্থীর টাকা ছিনতাই, দুজন রিমান্ডে

২২ অক্টোবর ২০২২, ০৮:২৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
গ্রেফতার দুজন

গ্রেফতার দুজন © সংগৃহীত

ঢাকা কলেজ শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) আদালতে মামলার তদন্তের স্বার্থে আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন।

আরও পড়ুন: আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ১২টি কোর্স।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) ঢাকা কলেজে থেকে রিকশায় আদাবরের নিজ বাসায় ফিরছিলেন। তারা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া ব্লক-এ, সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান। ওই স্থানের পাশে একটি মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের কাছে এসে ভয়ভীতি দেখায় এবং তাদের গেঞ্জির কলার ধরে চর-থাপ্পড় মারেন।

এ সময় লালমাটিয়ার দিক থেকে আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আগের দুজনের সঙ্গে যুক্ত হয় এবং স্বাধীন সরকারের পেছন দিকে কিছু একটা ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে কাছে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close