জবিতে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন

১৭ অক্টোবর ২০২২, ১০:৫২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিষ্ঠা পাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’।

রবিবার (১৭ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাশ হয়েছে। নীতিমালাও তৈরি হয়েছে। খুব দ্রুতই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: জবিতে ভর্তি আবেদন শুরু, নির্ধারিত থাকছে জিপিএ

তিনি আরো বলেন, এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন। আমাদের নীতিমালা অনুযায়ী খুব দ্রুতই এটার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950