৫০ টাকায় কম্পিউটার বিক্রি, ৪ কর্মকর্তার অফিস বদলি

১৭ অক্টোবর ২০২২, ১০:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্ধশত অব্যবহৃত পুরাতন প্রতিটি কম্পিউটার ৫০ টাকায় বিক্রির অভিযোগে এস্টেট অফিসের চার কর্মকর্তাকে ভিন্ন অফিসে বদলি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বদলিকৃত অফিসে কাজ করবেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: ইউজিসির পরামর্শে ১৩৪টি আসন কমাল খুলনা বিশ্ববিদ্যালয়

অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা টিপু সুলতানকে এস্টেট অফিস থেকে একাডেমিক শাখার রেজিস্ট্রার অফিসে, উকিল উদ্দীনকে এস্টেট অফিস থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে, নাজমুল হুসাইনকে এস্টেট অফিস থেকে পরিবেশ বিজ্ঞানও ভূগোল বিভাগে এবং বকুল হোসেনকে এস্টেট অফিস থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বদলি করা হলো। সেই সঙ্গে তাদের ভৎর্সনাসহ ভবিষ্যতে এমন ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপরে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পুরাতন জিনিসের স্টোর রুম পরিষ্কারের কথা বলে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার টিপু সুলতান ও তার সহযোগী তিনজন মিলে সেখানে থাকা পুরাতন জিনিসপত্র বিক্রি করেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রতিটি কম্পিউটার ৫০ টাকা এবং সিপিইউ ও অন্যান্য জিনিসগুলো ওজনে বিক্রি করা হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর টিপু সুলতানকে শোকজ করা হয়। এরপর গত ৩১ মে তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

ট্যাগ: ইবি
রুয়েটের সেলিম হলের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close