তেল চুরি করে বরখাস্ত হলেন বেরোবির তিন কর্মচারী

১৭ অক্টোবর ২০২২, ০৭:২৪ PM
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছে তিন কর্মচারী। তাঁরা হলেন, চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস। 

সোমবার (১৭ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।

জানা যায়, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান তাঁরা। বিক্রি করার সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়। 

রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নগরীর মডার্ন মোড়ের একটি খোলা তেলের দোকানে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, গতকাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।

অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।

আরও পড়ুন: ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারালেন ঢাকা কলেজছাত্র

বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রিনা মুরমু বলেন, তেল চুরির দায়ে যে তিনজন কর্মচারী জড়িত তার সঠিক তদন্ত চাই এবং সঠিক তদন্তের ভিত্তিতে তাদের সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে শুধু সাময়িক বরখাস্ত নয় তাদের পুরোপুরি বরখাস্ত করতে হবে, যাতে পরবর্তীতে কেউ এধরনের কাজ করার সাহস না পায়, তার সাথে আরো বলতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট,নির্মাণাধীন শেখ হাসিনা হলের কাজ যে বন্ধ রয়েছে তার পিছনে যে বড় ধরনের পুকুর চুরির ঘটনা ঘটেছে  তারও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। পরবর্তীতে তদন্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
close