কুবিতে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস

১৬ অক্টোবর ২০২২, ১১:২৬ PM
অনুষ্ঠানে কেক কাটা হচ্ছে

অনুষ্ঠানে কেক কাটা হচ্ছে © টিডিসি ফটো

"প্রত্নতত্ত্বের মাধ্যমে আপনার শিকড় খুঁজে নিন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি'র উদ্যোগে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস উদযাপন করা হয়েছে। 

প্রতিবছর অক্টোবরের তৃতীয় শনিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস পালন করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রোববার  (১৬ অক্টোবর) কেক কেটে এই দিবস উদযাপন করা হয়। 

দিবস পালন বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো প্রত্নতত্ত্ব সম্পর্কে সম্যক ধারণা ছড়িয়ে দেয়া এবং সমাজে প্রত্নতত্ত্বের অবদান সম্পর্কে সকল শ্রেণি পেশার মানুষকে অবগত করা। প্রতি অক্টোবরে আর্কিওলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা এবং সারা বিশ্বের প্রত্নতাত্ত্বিক সংস্থাগুলি সকল শ্রেণির মানুষের জন্য প্রত্নতাত্ত্বিক  নানা অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজন করে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী, স্থানীয় প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন ইত্যাদি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে আজ রবিবার (শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়) কেক কাটা ও অন্যান্য কার্যাদীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক প্রত্নতত্ত্ব দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন  করা হয়। 

প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, বাংলাদেশে প্রত্নতত্ত্ব খুব পরিচিত না, তবে আশার দিক হচ্ছে বর্তমানে মিডিয়া এই বিষয়কে খুব ভালো ভাবে মানুষকে জানাতে চেষ্টা করছে।এই  দিবসের মূল বিষয় হচ্ছে শেকড়ের অনুসন্ধান করা। বর্তমানে বাংলাদেশেও প্রত্নতত্ত্বের বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে।

তিনি আরও বলেন, প্রত্নতত্ত্বের মাধ্যমেই মানুষ ইতিহাস জানতে পারছে। প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করার পর তা নিয়ে ইতিহাস লেখা হচ্ছে। 

আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির ভিপি মেহেদী হাসান মুরাদ বলেন, আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস পালনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো  বাংলাদেশেও প্রত্নতত্ত্ব চর্চার বিষয়টি গুরুত্ব পাবে। এতে  আমাদের দেশ সমৃদ্ধ হবে। এখনো অনেক মানুষ প্রত্নতত্ত্বের বিষয়ে জানে না। আমরা ভবিষ্যতে  আমাদের আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহনের সুযোগ রাখবো।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950