ভিসির বাংলোর সামনে ইবি ছাত্রদের অবস্থান

১৫ অক্টোবর ২০২২, ১২:১৬ AM
ভিসির বাংলোর সামনে ইবি ছাত্ররা

ভিসির বাংলোর সামনে ইবি ছাত্ররা © টিডিসি ফটো

কুষ্টিয়ায় গাড়ির (ইসলামী মোটর) ধাক্কায় তাওহীদ তালুকদার নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকারের দাবিতে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বাংলোর সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তাওহীদ তালুকদার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০২০-২১) শিক্ষার্থী।

দুর্ঘটনার পর থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।

জানা গেছে, এ ঘটনার পর থেকে পৃথকভাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনে অনতিবিলম্বে স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ নির্মাণ, যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবি করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সম্পাদক নাসিম আহমেদ জয় উপাচার্যের সঙ্গে আলোচনা করতে ভেতরে অবস্থান করছেন। বিক্ষোভ চলাকালে বাংলোর ফটকে ধাক্কাধাক্কি করেন শিক্ষার্থীরা। শেষখবর পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও অবরোধ চলছে।

এ বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য স্যারের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করা হবে।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950